কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Showing posts with label নারী. Show all posts
Showing posts with label নারী. Show all posts

Monday, 29 August 2022

নারী হোক মানুষ।

এবং এটা সংঘটিত হোক নারী দ্বারা। 

জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”।

আজ ৮ ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস। বহুল প্রচারিত অনলাইন ‘দৈনিক শিক্ষা’ পত্রিকায় একটা খবর দেখলাম, যার শিরোনাম - ‘সেই সহকর্মীকে বিয়ে করলেন ধর্ষণে অভিযুক্ত এসপি।'

খবরের কিছু অংশ হচ্ছে - ধর্ষণের অভিযোগে মামলা দায়েরকারী সেই নারী সহকর্মীকে (ভুক্তভোগী পুলিশ পরিদর্শক) বিয়ে করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন। ৬০ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন হয়েছে। এজন্য ধর্ষণ মামলাটির আপসনামায় সই করেছেন বাদী।

Wednesday, 8 December 2021

স্বামী

বাংলার প্রতিটি নারী জাহান্নামী, কারন স্বামী

চার পাঁচ বছর আগের এক প্রশিক্ষণার্থী সনদ পত্র নেওয়ার জন্য অফিসে আসলোএকে অপরের কুশলাদি বিনিময় করলাম তাকে জিজ্ঞাসা করলাম- “আপনি বিয়ে করছেন?” হ্যাঁ আমার বিয়ে হয়েছে, উত্তরে সে বললো বাংলাদেশের যেকোন মেয়েকে বিয়ের কথা জিজ্ঞাসা করলে, উত্তরটা এরকমই হয় হয়তো সে বলবেনা, এখনো বিয়ে হয়নি অথবা হ্যা, বিয়ে হইছে হোক শিক্ষিত হোক অশিক্ষিত

Friday, 12 November 2021

প্রেগন্যান্সি নাকি অসুস্থ।

অসুস্থতা হলো জীবের সাধারণ প্রক্রিয়ার বাইরে একটা অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। একজন মানুষের প্রতিদিন গড়ে ছয় থেকে আট ঘণ্টা ঘুমানোর দরকার। কিন্তু আপনার বারো ঘন্টা ছাড়া হয় না। অথবা আপনি এত চেষ্টা করছেন কোন ক্রমেই তিন চার ঘণ্টার বেশি ঘুমাতে পারছেন না। তাহলে আপনি অসুস্থ। মেয়েদের ক্ষেত্রে আঠাইশ প্লাশ মাইনাস দুই দিন পর পর মাসিক হওয়ার কথা। কিন্তু আপনার কখনো বিশ দিনে হয়, কখনো পঁয়ত্রিশ দিনে হয় অথবা মাসিকেই হয় না, তাহলে আপনি অসুস্থ।আপনি বিয়ে শাদি করেছেন। চার, পাঁচ, আট, নয়, দশ বছর হয়ে গেল। আপনার সন্তান হয় না, তাহলে আপনি অসুস্থ।

Tuesday, 23 October 2018

নারী এবং কম্পিউটার।

আমরা জানি আজ থাকে অনকে বছর আগে এক হাজার দেড় হাজার কিংবা তারও একটু আগে বা পরে আমাদের সমাজ ছিল নারী শাসিত সমাজ। নারীরা ছিল সকল ক্ষমতার মূল উৎস। ওই সমাজে কোন বিয়ে ছিলনা। ইতহিাস ঘাটলে তারই প্রমান পাওয়া যায়। তারা দশ জন, বিশ জন কিংবা তারও বেশী দলবদ্ধ ভাবে বসবাস করতো। কে কার স্বামী বা কে কার বউ এমন কোন নিয়ম ছিলনা। তাই নারীই ছিল তার পরর্বতী প্রজন্মরে একমাত্র পরিচায়ক।

Monday, 17 March 2014

রাজন, তোমার বড় আপু (শানু)

“পৃথিবীতে যত মহৎ সৃষ্টিশীল অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার করেছে নর।”
“মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।”
“ইসলাম নারীকে করেছে পুরুষের সমঅধিকারী।”
হে আমার মায়ের জাত বোনের জাত নারী সকল। তুমি কখনও এই উক্তিগুলো শুননি, তুমি কি কখনও তোমার অজান্তে কোন পুস্তকে এই উক্তি গুলো দেখনি। হে আমার প্রিয়তমা নারী সকল তুমি কখনও নিজের আত্মসন্মান বোধের কথা ভাবনি, যা তোমাকে মহান সৃষ্টিকর্তা দিয়েছে অথবা যা তোমাকে অর্জন করতে হবে। তুমি আজও কেন আধুনিক যুগে নির্বুদ্ধিতার পরিচয় দাও। তুমি আজও কেন স্বাধীনতা অর্জন করতে পারনি। তুমি কি পরের অধীন বেশী পছন্দ কর।
তোমার সামান্য লাভের জন্য নিজস্ব আত্মসন্মান বিসর্জন দাও।

নারী

অনার্স জীবনের প্রথম বোর্ড পরীক্ষা আজ মঙ্গল বার। তাই আজ আমার জন্য একটি বিশেষ দিন। বিশেষ দিনে বিশেষ অভিজ্ঞতা মেয়েদের মানসিক দাসত্ব। বেগম রোকেয়া তোমাকে অনেক সালাম শুভেচ্ছা । তুমিই প্রথম অগোচর থেকে সগোচরে করলে মেয়েদের মানসিক দাসত্ব। সেই থেকে আজ অবধি আমরা পুরুষরা মেয়েদের দাসত্ব ঘুচার জন্য সংগ্রাম করে চলেছি। বিভিন্ন পেপার পত্রিকায় দেখা য়ায মেয়েদের অধিকার নিয়ে য়ারা লিখে তার বেশীর ভাগই পুরুষ।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।