কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Thursday, 16 April 2020

আজব নাকি গুজবী খবর

(ময়দার মিল থেকে চাল উৎপাদন, চাল চুরি রোধের ক্ষুদ্র প্রয়াস)
বাংলাদেশে একটি ময়দার মিলের সন্ধান পাওয়া গেছে। মিলটার বিশেষত হচ্ছে এ মিল থেকে চাল উৎপাদন হবে। সবাই মিলে চাল উৎপাদনের জোড় প্রচেষ্টা চালাচ্ছে। চাল উৎপাদনের কাছাকছি যাচ্ছে, আবার কোন এক অজানা কারনে সিস্টেম লস করছে। ঠিক যেন বাংলাদেশের রাজনীতির আশার মতো। এবার রাজনীতির অমূল পরিবর্তন হবে। পরিবর্তনের কাছাকাছি গিয়ে সিস্টেম লস হয়ে যাচ্ছে। ময়দার মিলের সিস্টেম এবং আমাদের রাজনীতির সিস্টেমের মধ্যে কোথায় যেন একটা গলদ আছে। ফলাফলের কাছাকাছি গিয়েও ফল হচ্ছে না কেন? রাজনৈতিক সিস্টেম একটু বিশ্লেষণ করি, ময়দা মিল থেকে চাল উৎপাদন পরে দেখবোই ইনশাল্লাহ।

Monday, 14 October 2019

পিডি স্যারের আগমন এবং আমার শিক্ষা।

খাবার ছাড়া জীবন ধারন করা মোটেই সম্ভব না। খাদ্য মানুষের অন্যতম মৈালিক চাহিদা। দৈনিক কাজকর্ম, রোগমুক্ত, সুস্থ সবল থাকার জন্য এবং শরীরকে সতেজ রাখার জন্য খাবার প্রয়োজন। 

প্রকল্প পরিচালক (আমার চাকুরীর সর্বোচ্চ কর্তা ব্যাক্তি) আসবেন পঞ্চগড় আর আমরা খাবার নিয়ে চিন্তগ্রস্থ হবো না, এটা তো হতেই পারে না। আমরা খোঁজ খবর নেওয়া  শুরু করলাম। স্যার কি পছন্দ বা অপছন্দ করেন। তাছাড়া এখন সময় পরিবর্তন হয়ে গেছে। কারও বাড়ীতে মেহমান আসলে হোস্ট আগে থেকে জিজ্ঞাসা করে রাখে আপনি কি খেতে পছন্দ করেন। এটাও এখন স্মার্টনেসের মধ্যে পড়ে। স্যার আসবেন জেনে নেওয়াটাই স্বাভাবিক ভদ্রতা। যাহা জানা গেল, স্যার খাবার ব্যাপারে খুবই সচেতন। কি মুশকিল? (কিছুটা ভয় পাওয়ার ব্যাপার) যদি একটু এদিক সেদিক হয় তাহলে সম্মান শেষ।

Monday, 28 January 2019

মায়ের ভালোবাসা (নিঃস্বার্থ নাকি অধিক স্বার্থ)

কালো গাত্রো বর্ণ, গায়ে ময়লার স্পষ্ট ছাপ, চুলগুলো ময়লার আধিক্যের এক প্রকার আঠালো রসের কারনে, চুলগুলো একে অপরের সাথে মিলিত হয়ে গুচ্ছ আকার ধারণ করেছে। দূর থেকে দেখলে মনে হবে উঠতি বয়সী কিশোরীর বেনী গাথা। এই লোকটি প্রতিদিন বাজারের ময়লা কাগজ গুলো কুড়িয়ে ঝুড়িতে ভরছে। ঝুড়িতে জমা করছে। নাকি? কোথায় নিয়ে যাচ্ছে কে জানে? ময়লা গুলো কি করে তার ব্যাপার। আপাত দৃষ্টিতে বাজার পরিষ্কার হচ্ছে। নি:সন্দেহে ভালো কাজ। নি:স্বার্থ কাজ। প্রকৃতিকে ভালো রাখার চরম উদাহরণ। নি:স্বার্থ আর স্বার্থ একে অপরের পরিপূরক। স্বার্থ শব্দটির মানে খোঁজার চেষ্টা করলাম। বাংলাসংসদ অভিধানেস্বার্থ কথাটির অর্থ নিজের প্রয়োজন বা কাজ, নিজের উপকার বা লাভ। নি:স্বার্থ শব্দটি খোঁজার চেষ্টা করলাম কিন্তু পাইলাম না। তবে নি: শব্দটির অর্থ- অভাব, নিশ্চয়তা, ইত্যাদির ভাব প্রকাশক। যা অন্য শব্দের পূর্বে বসে ভাব প্রকাশ করে।

Tuesday, 23 October 2018

নারী এবং কম্পিউটার।

আমরা জানি আজ থাকে অনকে বছর আগে এক হাজার দেড় হাজার কিংবা তারও একটু আগে বা পরে আমাদের সমাজ ছিল নারী শাসিত সমাজ। নারীরা ছিল সকল ক্ষমতার মূল উৎস। ওই সমাজে কোন বিয়ে ছিলনা। ইতহিাস ঘাটলে তারই প্রমান পাওয়া যায়। তারা দশ জন, বিশ জন কিংবা তারও বেশী দলবদ্ধ ভাবে বসবাস করতো। কে কার স্বামী বা কে কার বউ এমন কোন নিয়ম ছিলনা। তাই নারীই ছিল তার পরর্বতী প্রজন্মরে একমাত্র পরিচায়ক।

Wednesday, 10 October 2018

অবুঝ মানবিক পঞ্চগড়

“মানবতার জন্য নাটক” এই স্লোগানে পঞ্চগড়ে শুরু হইছে এক সপ্তাহ ব্যাপি আর্ন্তজাতিক নাট্য উৎসব - ২০১৮। আমি প্রথম যেদিন খবরটা দেখলাম বা শুনলাম, আমার খুবই ভালো লাগলো। মানবতার এই শহরেএ রকম একটা উৎসব হবে খুবই চমৎকার। পঞ্চগড়ের মানবিক মানুষ গুলো নাটক দেখে আরো মানবিক হয়ে উঠবে, ভাবতেই ভালো লাগছে। পঞ্চগড় কে মানবিক শহর বলছি কারণ আমি বাংলাদেশের যত গুলো শহরে বাস করছি তার মধ্যে পঞ্চগড়ের মানুষ কে অনেক মানবিক বলে মনে হইছে। তবে আমাকে যখন পঞ্চগড়ে বদলি করে, আমি খুবই অখুুশি ছিলাম। বদলি দ্ওেয়ার আগে হেড -অফিস থেকে আমাকে বলা হয়েছিল আপনি কোথায় বদলি চান। আমার উত্তর ছিল পঞ্চগড় বাদে যে কোনো অফিসে বদলি করলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কি আর করার হেড-অফিস বলে কথা। পঞ্চগড়ে বাস করার প্রায় ৪বছর হল। আমি এখন পঞ্চগড়ীয়া। পঞ্চগড়ের লোকজন আসলেই মানবিক এটা আমি বিশ্বাস করি।

Tuesday, 5 June 2018

একটা টিকটিকির দাফন এবং দেশপ্রধানের অংশগ্রহন।


টিকটিকির একটি জীবন আছে। স্বাভাবিক প্রক্রিয়ায় জীবন সংগ্রামে অংশগ্রহন করে। এবং স্বাভাবিক প্রক্রিয়ায় আয়ু শেষ হয়ে গেলে মৃত্যূ রবন করে। তবে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটলে অস্বাভাবিক মৃত্যূ ঘঠে। তেমনী একটি টিকটিকির অস্বাভাবিক মৃত্যূতে শোকাহত আমি। দাফন কাজ ও শেষ হয়ে গেছে। গত রাতে সিলিং থেকে বিছানায় ধপাস করে কিছু একটা পড়ে গেল, আমি হকচকিয়ে গেলাম, চট করে তাকিয়ে দেখলাম একটা টিকটিকি।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।