কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Saturday, 12 April 2014

মিস কল ও মি: কল

একটা ছেলে এবং একটা মেয়ে অনেক দিন ধরে মিস কল মিস কল খেলা করে কিন্তু তারা কেউ কাউকে ফোন দেয়নি, কি যেন ভাবে ছেলেটা একদিন ফোন দিল।
মেয়ে : হ্যালো কে ?
ছেলে: আমি মি: কল। তুমি কে?
মেয়ে : আপনি কি আমাকে চিনেন।
ছেলে:  না, চিনি না তবে মিস কল মিস কল খেলতে তোমার সাথে আমার এক প্রকার বন্ধুত্ব হয়ে গেছে না।
মেয়ে :  ও তাই বুঝি।

Thursday, 10 April 2014

যদি একবার দেখা হয়

যদি একবার দেখা হয়, নিঃসংকোচে বলে দিব

যেমন অঙ্কুর বীরদর্পে বলে,
আমি ধরনীতে জেগে ওঠলাম,
সাবধান কার্বন ডাই অক্সইড।
ঠিক তেমন বীরত্বে নিঃসংকোচে বলে দিব ।

Wednesday, 19 March 2014

কি শিরোনাম দিব বুঝতে পারি না।

আশে পাশে কেউ নেই
অগ্রহায়ন মাসের হিমেল হাওয়া
শিওরিয়ে দিচ্ছে গা,
ঠান্ডায় কম্পিত নয়।
মাথার উপর হেলিয়ে আছে
ভঁরপুর ঈদের দিনের চাঁদ
পিপলের পাতা গুলো ঝর ঝর –
ঝির ঝির করছে।
হঠাৎ হঠাৎ কেউ যেন যাচ্ছে আসছে।
না সব মনের ভ্রম।
Lonely light man photo

Monday, 17 March 2014

বে উপায় প্রেমিক 2

পৃথিবীর সবকিছু রহস্যময়। কেন জন্ম নিলাম, আজ কেন বেঁচে আছি, আরোও অনেক দিন কেন বেঁচে থাকব। পৃথিবী চলতে থাকুক তার নিয়মে আমি থাকব নীরব, নিথর, স্থির। পৃথিবী আমার জন্য কিছুই না, জন্মেছি তার নিয়মে মারা যাব তার নিয়মে। মাঝখানে কেন এত অস্থিরতায় চলতে থাকবো। শপথ নিলাম ধ্রুব হয়ে থাকব, নিশ্চল, স্থির তাতেই বা কি ক্ষতি আমার।

কোন শিরোনাম পাচ্ছি না

খতিব নামে উচ্চ মাধ্যমিকে আমার এক স্যার আছে উনি ইংরেজি পড়ায়। ২০০৩ সালে উনি পত্রিকা পড়ার ব্যাপারে আমরা যারা প্রাইভেট পড়তাম তাদের সবাইকে উৎসাহী করল। আমি উনার উৎসাহে পেপার পত্রিকা পড়ার উৎসাহী হই। সুযোগ পাইলে পত্রিকা পড়তাম কিন্তু যথেষ্ঠ সুযোগ না থাকায় তেমন পড়া হইত না। তেমন মজা পাইতাম বলে মনে হয় না। ঢিলেঢালা চলল পত্রিকা লাইনে চোখের লাঙলের হাল চালানো। তখন খুব আগ্রহ নিয়ে নিজের এলাকার সংবাদ পড়ার জন্য মুখিয়ে থাকতাম কিন্তু কোন পত্রিকায় আমার এলাকার কোন সংবাদ পাইতাম না। আসলে আমার এলাকার সংবাদ থাকত কিন্তু আমি নিয়মিত পাঠক না হওয়ার কারনে ঐ সংবাদ গুলো পাইতাম না।

তুমি এসো

তুমি এসো
রাতের আকাশের তারার মত এসো তুমি
গোপনে এই হৃদয়ে ।
এমন দিনে-
যে দিন থাকবে না মেঘ
যে দিন থাকবে না বৃষ্টি
যে দিন থাকবে না বাতাস
যে দিন থাকবে শুধু জ্যোৎস্না ।
মাঘের সকালের রোদের মত এসো
যে দিন থাকবেনা কুয়াশা ।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।