কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Wednesday, 10 September 2014

চলে যাবো।

যেতে তো হবেই, যাওয়ার জন্যই তো আসা।
দিনাজপুর থেকে ঢাকা আসবো, দিনাজপুরে-
কারও গালে চুমু, কারও কপালে চুমু, কাওকে জড়িয়ে ধরে,
ছল ছল চোখে বলছি, যাইরে বন্ধু দোয়া রাখিস।
কাওকে মায়া জড়িত কান্নায় বলছি-
ভাই গেলাম ভুল হলে ক্ষমা করিবেন।


Monday, 26 May 2014

কোন শিরোনাম নেই

অনেক কাল আগে এক জমিদর ছিল। জমিদারের এক খাস কৃষক ছিল। কৃষক জমিদারকে খুব ভাল বাসত। আর জমিদার অনেক ভাল লোক ছিল। কৃষক তার কয়েক জোড়া সন্তানকে উপদেশ দেয় ‘বাবারা জমিদার অনেক ভাল লোক ওনার সাথে খারাপ ববহার  করিও না’

Friday, 16 May 2014

স্বপ্নের অট্টহাসি

বাবা বলে তোমাকে বড় হতে হবে। আমি বলতাম কবে বড় হবো? বাবা বলে তুমি ক্লাশ থ্রি প্রথম হয়ে পাশ কর, তোমার জন্য একটা ছোট সাইকেল কিনব। তোমার সাইকেল তৈরি করার জন্য অর্ডার দিয়ে আসছি। প্রথম হয়ে পাশ করলে সাইকেলের সামনের চাকাটা নিয়ে আসব। আমি স্বপ্ন বুনতাম কবে আমার নতুন সাইকেল হবে। বাবা বলে তুমি ক্লাশ ফোর প্রথম হয়ে পাশ কর সাইকেলে পিছনের চাকাটা নিয়ে আসব। আমি নতুন একটা সাইকেলের স্বপ্ন বুনতাম। বাবা বলে তুমি

Saturday, 12 April 2014

মিস কল ও মি: কল

একটা ছেলে এবং একটা মেয়ে অনেক দিন ধরে মিস কল মিস কল খেলা করে কিন্তু তারা কেউ কাউকে ফোন দেয়নি, কি যেন ভাবে ছেলেটা একদিন ফোন দিল।
মেয়ে : হ্যালো কে ?
ছেলে: আমি মি: কল। তুমি কে?
মেয়ে : আপনি কি আমাকে চিনেন।
ছেলে:  না, চিনি না তবে মিস কল মিস কল খেলতে তোমার সাথে আমার এক প্রকার বন্ধুত্ব হয়ে গেছে না।
মেয়ে :  ও তাই বুঝি।

Thursday, 10 April 2014

যদি একবার দেখা হয়

যদি একবার দেখা হয়, নিঃসংকোচে বলে দিব

যেমন অঙ্কুর বীরদর্পে বলে,
আমি ধরনীতে জেগে ওঠলাম,
সাবধান কার্বন ডাই অক্সইড।
ঠিক তেমন বীরত্বে নিঃসংকোচে বলে দিব ।

Wednesday, 19 March 2014

কি শিরোনাম দিব বুঝতে পারি না।

আশে পাশে কেউ নেই
অগ্রহায়ন মাসের হিমেল হাওয়া
শিওরিয়ে দিচ্ছে গা,
ঠান্ডায় কম্পিত নয়।
মাথার উপর হেলিয়ে আছে
ভঁরপুর ঈদের দিনের চাঁদ
পিপলের পাতা গুলো ঝর ঝর –
ঝির ঝির করছে।
হঠাৎ হঠাৎ কেউ যেন যাচ্ছে আসছে।
না সব মনের ভ্রম।
Lonely light man photo

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।