কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Showing posts with label দ্বন্দ. Show all posts
Showing posts with label দ্বন্দ. Show all posts

Tuesday, 4 October 2016

রাগ দিবস

পৃথিবী কত বিচিত্র, কত রহস্যময়তা আছে। রহস্য পৃথিবীর চিরন্তন সঙ্গী। কোন জ্ঞানী  একটা রহস্যের আবরন সরালে, সেই মেমব্রেন আবার অন্য কোন রহস্যর আবরন সৃষ্টি করবে। বিষয়টা ঠিক এরকম  আমার জন্মের আগে আমার বাবা, তার জন্মের আগে দাদা , তাহার জন্মেও আগে বাবার দাদা। কিছুদিন পর বাবা থাকবে না, আমি হব বাবা। তারপর আমি দাদা আমার সন্তান হবে বাবা - মা। পৃথিবীর রহস্য ঠিক তাই। রহস্য এর ক্রোমোজোম দিয়ে বংশবৃদ্ধি করতে থাকবে। একটি রহস্যর আবরণ সরে যাবে বংশ রক্ষার জন্য আবার একটি রহস্য আমরা দেখতে পাব।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।