গত কয়েকদিন আগে সাউথ ইন্ডিয়ার একটি সিনেমা দেখলাম।
সিনেমার শুরুতে একজন ধনার্ঢ্য ব্যাক্তির ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো। একই হাসপাতালে ঐ ধনার্ঢ্য ব্যাক্তির চাকরও বাবা হলেন। সিনেমায় ঘটনা চক্রে চাকর তার সন্তানকে মালিকের সন্তানের সাথে এক্সচেঞ্জ (পরিবর্তন) করার সুযোগ পাইলেন। মালিকের ঘরে তার সন্তান ভালো থাকবে, চাকর চিন্তা করলেন। যেই চিন্তা সেই কাজ। সিনেমার ঘটনা একের পর এক গড়িয়ে যাচ্ছে। সিনেমার মধ্যে অনেক ম্যাসেজ আছে।
আমি একটু ভিন্ন দিকে নজর দিবো। মালিক পক্ষ নকল সন্তানকে নিজের সন্তান হিসেবে যত্ন করতে থাকেন। চাকর পক্ষের সবাই শুধু চাকর বাদে নকল সন্তানকে নিজের সন্তান হিসেবে যত্ন করছেন। অবশ্য সিনেমার শেষে আসল পরিচয় ফাঁস হয়।