কোন কিছু খুঁজতে চাইলে, বক্সে লিখুন

Showing posts with label Old age home. Show all posts
Showing posts with label Old age home. Show all posts

Tuesday, 22 September 2020

বুড়ো বাড়ি

An old age home.

আমি একটি বৃদ্ধাশ্রম করতে চাই। যেখানে প্রযুক্তির সব অধুনিক সুবিধা থাকবে। থাকবে প্রতি দশ বছর পর পর রিঅ্যরেন্জ করার সিস্টেম। আমি হবো বৃদ্ধাশ্রমের বাসিন্দা। সুতরাং নিপুন ছোয়ায় করতে চাই বৃদ্ধাশ্রম। শেষ বয়সের আবাসস্থলটি সবচেয়ে ভালো করার টার্গেট সবারি থাকে। শেষ নিঃশ্বাস ত্যাগ বা গ্রহণ সে যাই হোক, তাতো এখানেই ঘটবে। মরার সময় কোনটা ঘটে- শেষ নিঃশ্বাস ত্যাগ নাকি গ্রহন। গ্রহণ হলে সমস্যা নেই কারন সেতো আমার সাথে কবরে যাবে। কিন্তু ত্যাগ হলে সেই তো সাক্ষী হয়ে থাকবে যুগ যুগ। গাফিলাতির সুযোগ নেই। যতদূর সম্ভব ভালো মনোযোগ দিব।

বই পড়ুন

একশো বছর আগে প্রকাশিত যে বইটি এখন বাজারে পাওয়া যায় তা ঐ সময়ের সবচেয়ে ভালো বই। বইয়ের লেখক ঐ সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। লেখক তার সর্বোচ্চ মেধা এবং সবচেয়ে ভালো কথা গুলো লেখেন। সুতরাং বই পড়ছেন তো সবচেয়ে জ্ঞানী লোকের সবচেয়ে ভালো কথা গুলো পড়ছেন।