আমার বাসা থেকে অফিস ০৫ মিনিটের হাঁটা রাস্তা। আমার চার বছরের মেয়েকে নিয়ে প্রতিদিন হেঁটেই অফিসে যায়। ছোট বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় প্রতিদিন রিকসা ওয়ালা বলে, “ভাই যাবেন”। কেউ কেউ মুখে না বললেও পিছনে এসে বার বার হর্ণ দিবে। হর্ণ দিয়ে বুঝানোর চেষ্টা করবে, আপনি বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছেন, আমার রিকসায় উঠেন। আজও তাই হলো। কিন্তু আমি তো হেঁটেই যাবো।
পাশেই এক ভদ্র লোক বললো এই রিকসা যাবিরে। লোকটা ভদ্র কিনা জানিনা, সমাজের সবাই যাকে ভদ্র বলে ঐরকম আরকি। ইস্ত্রী করা প্যান্ট এবং শার্ট ইন করা, ভদ্রতার সব লক্ষণ বিদ্যমান। যদিও বলা হয় ব্যবহারে বংশের পরিচয়, পোশাকে নয়। আসলে পোশাকটাই আগে। আগে দর্শনদারী তারপর গুনবিচারী। সে যাই হোক, এই ভদ্র লোক রিকসা ওয়ালাকে তুই করেই বললো। কোন ভদ্র লোক অপরিচিত কাউকে তুই সম্বোধন করতে পারেন কি?